September 8, 2025 at 12:39 AM
চাঁচল কলেজে বাঙালির আত্মা ও জাতীয় সংগীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার
উত্তর মালদার চাঁচল কলেজে একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের দ্বারা বাঙালির আত্মা, জাতীয় সংগীত রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবমাননার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। বাঙালির অপমানে সোচ্চার হওয়ার দাবিদারদের এই কর্মকাণ্ডে গোটা বিশ্ব লজ্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে এই লজ্জা ঢাকার কোনো বস্ত্র নেই এবং পশ্চিমবঙ্গ এখনও বাংলাদেশ হয়ে যায়নি। কবিগুরুকে এমনভাবে অপমানের তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে তিনি ক্ষমার প্রার্থনা করেন।