Skip to content
Back to Home

January 3, 2023 at 9:11 PM

প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আদিবাসী সমাজের মানুষের বঞ্চিত থাকার বঞ্চনা এবং চাঁচলের মোতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বিটিয়া হেমব্রমের অসহায় অবস্থার চিত্র

প্রধানমন্ত্রী আবাস যোজনার ন্যায্য প্রাপ্তি থেকে আদিবাসী সমাজের বহু মানুষ দূরে পড়ে থাকার কথা তুলে ধরে দীপক চট্টোপাধ্যায় চাঁচল মহকুমার মোতিহারপুর গ্রাম পঞ্চায়েতের পান পাড়া গ্রামের বাসিন্দা বিটিয়া হেমব্রমের উদাহরণ দেন। জীবনের শেষ প্রান্তে এসেও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, সহায়-সম্বলহীন এই বৃদ্ধা বারবার দরবার করে আজ ক্লান্ত এবং নিজের অধিকার ভুলতে বসেছেন উল্লেখ করে তিনি জানান যে এভাবেই বহু মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হতে ধরাধাম থেকে বিদায় নিচ্ছেন (ছবিতে দেখানো দরজা-জানালাহীন মাটির ঘরটি এই বৃদ্ধার)