May 29, 2021 at 9:35 AM
করোনা টিকার অপচয় রোধে উদ্যোগ ও টিকাদানে সচেতনতার আহ্বান।
মালদা জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিডের প্রথম ডোজের টিকা নিতে গিয়ে গ্রহীতার অভাবে ভায়াল নষ্ট হওয়ার উপক্রম দেখে নিজেই উদ্যোগী হন দীপক চট্টোপাধ্যায়। কমপক্ষে আট-দশজন না হলে ভায়াল ওপেন করা উচিত নয় বিধায়, তিনি ফোন করে ও পথ চলতি মানুষদের ডেকে এনে দশজন জোগাড় করে টিকাকরণ শুরু করান। ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার এবং দলবদ্ধভাবে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি টিকা গ্রহণে অনীহা দূর করতে ও টিকার অপচয় রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
