Skip to content
Back to Home

August 30, 2023 at 5:32 PM

চাঁচল সংলগ্ন আদিবাসী ও পিছিয়ে পড়া দুটি গ্রামে পবিত্র রাখি বন্ধন উৎসব উদ্‌যাপন

পবিত্র রাখি বন্ধন উপলক্ষ্যে সামাজিক সমরসতা মঞ্চের উদ্যোগে চাঁচল সংলগ্ন আদিবাসী ও পিছিয়ে পড়া দুটি গ্রামে রাখি বন্ধন উৎসব পালিত হওয়ার কথা জানান দীপক চট্টোপাধ্যায়. গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিকতার মধ্যে দিয়ে সকলের সাথে পরিচয় পর্ব এবং রাখি বন্ধনের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে একে অপরের হাতে রাখি বেঁধে সৌহার্দ্য বিনিময় করা হয়