February 16, 2025 at 2:29 AM
চাঁচলের মহিষামারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাইম রেজার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং তার চিকিৎসার সাহায্যের মানবিক বার্তা
উত্তর মালদার চাঁচল নিকটবর্তী মোতিহারপুর অঞ্চলের মহিষামারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির সাত বছরের ছাত্র নাইম রেজা গত ২৫শে জানুয়ারি অঞ্চল ক্রীড়া উৎসবে উচ্চ লম্ফন দিতে গিয়ে ডান পায়ের ফিমার (কোমর থেকে হাঁটু পর্যন্ত লম্বা হাড়) ভেঙে দুই টুকরা হয়ে যাওয়ার পর বর্তমানে বিছানায় কাটানো অবস্থাতেও এখন অনেকটাই ভালো আছে বলে দীপক চট্টোপাধ্যায় উল্লেখ করেন। সেদিনই সকলের বিশেষ করে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় রায়গঞ্জে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন আশবাবুল হকের কাছে ধাতব পাত লাগিয়ে তার সফল সার্জারি হয় এবং কম করে ছয় সপ্তাহ তাকে খুব সাবধানে থাকতে হবে বলে তিনি জানান। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার বাবা বাইরে ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ করেন, সেই চনমনে ও মিশুক প্রকৃতির বাচ্চাটির সঙ্গে অনেকক্ষণ কথা বলে চিকিৎসার ব্যাপারে তার পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়ে আসার কথা জানিয়ে তিনি দ্বিতীয় শ্রেণির ছাত্র নাইম রেজা যাতে ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেদিকে সকলের নজর রাখার অনুরোধ জানান।