Skip to content
Back to Home

October 12, 2021 at 8:42 AM

চাঁচল শহরের ট্রাফিক মোড়ে নেতাজি মূর্তির চার.পাশে নেতাদের হোর্ডিং ও ব্যানার টাঙানোর হিরিকের তীব্র সমালোচনা।

চাঁচল শহরের ট্রাফিক মোড়ের নেতাজি মূর্তির স্বল্প পরিসর ঘিঞ্জি করে বড়-মেজো-ছোট বিভিন্ন নেতার ছবি ও শুভেচ্ছা হোর্ডিং টাঙানোর হিরিক পড়ে যাওয়ায় তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। রাস্তার বেহাল দশা মেরামত, যানজট দূর করা বা আবর্জনা পরিষ্কারের দিকে কোনো নজর না দিয়ে নিজেদের ঢাক পেটানোয় সবাই ব্যস্ত বলে তিনি অভিযোগ করেন। পূজোর আগে সাধারণ মানুষের কথা না ভেবে কেবল নিজেদের প্রচারের এই সংস্কৃতির বিরুদ্ধে তিনি কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।