March 2, 2025 at 2:22 AM
চাঁচল বইমেলায় বাংলাদেশের বইয়ের অবাধ প্রবেশ ও স্টল পাওয়া নিয়ে তীব্র ক্ষোভ, প্রশ্ন এবং বইমেলা কমিটির ভূমিকার সমালোচনা
বাংলাদেশের ভারত দ্বেষী মনোভাবের কারণে ৪৮তম কলকাতা বইমেলা ও মালদা জেলা বইমেলায় যেমন কোনো বাংলাদেশ পুস্তক প্রকাশনাকে স্থান দেওয়া হয়নি, তাকে একটি সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করে দীপক চট্টোপাধ্যায় জানান যে যে দেশ জন্মদাতা ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা বা জাতীয় সংগীতের অবমাননা করে, তাদের ভারতের বইমেলায় স্থান পাওয়ার কোনো যোগ্যতাই নেই। কিন্তু সম্প্রতি উত্তর মালদার চাঁচল শহরে শুরু হওয়া বইমেলায় কীভাবে বাংলাদেশের বই অবাধ প্রবেশাধিকার পেল বা কমিটির ইন্ধনে স্থান পেল তা নিয়ে তিনি বইমেলা কমিটির কাছে কারণ জানতে চান এবং একে আত্মগ্লানি বলে উল্লেখ করেন। যেখানে বাংলাদেশ ভারতের জিনিস বয়কটের হুমকি দিচ্ছে, সেখানে উদারতা দেখিয়ে তাদের বই বিক্রির পথ সুগম করা হচ্ছে কেন—এমন প্রশ্ন তুলে বই মেলায় বইয়ের স্টল বাদ দিয়ে অন্যান্য স্টল প্রাধান্য পেলে গুরুত্ব কমে যায় বলে তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে সকলের সুচিন্তিত মতামত কামনা করেন।