Skip to content
Back to Home

March 13, 2021 at 4:38 PM

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের দক্ষিণের গেটের সামনে আবর্জনার স্তূপ ও দূষণের তীব্র প্রতিবাদ

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের দক্ষিণ দিকের গেটের নিকট রাস্তা জুড়ে ক্লিনিক্যাল ওয়েস্টেজেস, পচা আবর্জনা ও প্লাস্টিক ফেলার অব্যবস্থার তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়. সেখানে গরু, কুকুর ও শুয়োরের অবাধ বিচরণ এবং রোগীর লাইন ও সাধারণ মানুষের যাতায়াতের চরম ভোগান্তির কথা তুলে ধরে তিনি পরিবেশ দূষণ ও রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কার কথা উল্লেখ করেন. সঠিক পরিকল্পনা মাফিক ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য ফেলার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে সনির্বন্ধ অনুরোধ জানান

Media attachment