June 19, 2022 at 3:49 AM
চাঁচল হাটে অবলা পশুপাখিদের নির্মমভাবে গাড়ি বোঝাই করে পাচারের তীব্র প্রতিবাদ ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি
প্রতি বুধবার চাঁচল হাটে অবলা পশুদের কীভাবে অত্যন্ত নির্মম ও অস্বাস্থ্যকরভাবে সামান্য নড়াচড়ারও সুযোগ না দিয়ে গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হয়, তার তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়. পশুপাখিদের এই করুণ আর্তনাদ মনে গভীর আঘাত করে উল্লেখ করে তিনি জানান যে পাষণ্ড পশু পাইকাররা এভাবেই অবাধে পশুদের নিয়ে গন্তব্যে চলে যায়. পশুর ওপর এই অকথ্য নিষ্ঠুরতা অবিলম্বে বন্ধ করার জন্য তিনি প্রশাসনিক কর্মকর্তাদের বিনীত অনুরোধ জানান এবং প্রশাসনিক তৎপরতায় এই ধরনের পশুনির্যাতন যেন অবিলম্বে বন্ধ হয়, সেই জোরালো দাবি উত্থাপন করেন