November 15, 2021 at 2:56 AM
চাঁচলকে পৌরসভা ও মহকুমা ঘোষণার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্যের সমালোচনা
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে চাঁচলের কলমবাগান মাঠে নির্বাচনী প্রচারে এসে মাননীয় পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন দীপক চট্টোপাধ্যায়. বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে নতুন মহকুমা ও চাঁচলকে পৌরসভা করার কথা থাকলেও তা অপূর্ণ রয়ে যাওয়ার বিষয়টি তিনি স্মরণ করিয়ে দেন. মন্ত্রীর সেই ভাষণের কথা এখনও তাঁর কানে বাজছে বলে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন
