November 12, 2021 at 11:00 PM
চাঁচলে মরা মহানন্দার খাল সংস্কারের পর ফের অবৈধ নির্মাণের ফলে বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ
মালদা জেলার চাঁচল গ্রামে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের উদ্যোগে ২০২১ সালের জুন মাসে মরা মহানন্দার খাল সংস্কার করা হলেও, কিছুদিনের মধ্যে প্রশাসনের নাকের ডগায় পুনরায় অবৈধ নির্মাণ গড়ে ওঠায় গভীর ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়. সরকারি অর্থের অপচয় ও প্রশাসনের উদাসীনতার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বিগত মাস ও বর্তমানের দুটি ছবি পাশাপাশি তুলে ধরেন