Skip to content
Back to Home

May 2, 2024 at 10:46 PM

চাঁচল শহরকে পুরসভা ঘোষণা করার দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন অধরা থাকার আক্ষেপ

২০২১ সালের ২রা মে নীহাররঞ্জন ঘোষ মহাশয়কে চাঁচল বিধানসভার বিধায়ক রূপে পেয়ে বহু বছর পর শাসক দলের প্রতিনিধি বিধানসভায় যাওয়ার আনন্দে উৎফুল্ল হওয়ার স্মৃতিচারণ করেন দীপক চট্টোপাধ্যায়। শাসক দলের বিধায়ক আসায় চাঁচলবাসীকে পুরসভা উপহার পাওয়ার যে স্বপ্ন দেখানো হয়েছিল, দেখতে দেখতে তিন বছর পেরিয়ে চতুর্থ বছর চললেও তা যে তিমিরেই রয়ে গেছে—সেই আক্ষেপ তিনি প্রকাশ করেন। তবুও আশাবাদী হয়ে শেষ দিন অবধি অপেক্ষা করার কথা জানিয়ে তিনি কেবল বিষয়টি স্মরণ করিয়ে দেন