Skip to content
Back to Home

September 25, 2025 at 12:27 AM

বিভিন্ন জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষের মাটির ঘরে বসবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তাদের বঞ্চিত করার প্রবণতা এবং প্রবীণদের বঞ্চনা নিয়ে দীপক চট্টোপাধ্যায়ের মর্মস্পর্শী ক্ষোভ ও মন্তব্য

বিভিন্ন জনজাতি অধ্যুষিত গ্রামে গিয়ে শুধুমাত্র মাটির ঘর দেখতে পেয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। এখানকার বেশিরভাগ মানুষই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত বলে উল্লেখ করে তিনি জানান যে, এই সহজ-সরল মানুষগুলোকে যারা বঞ্চিত করে, তারা মানুষের পর্যায়ে পড়ে বলে তাঁর মনে হয় না। সমস্ত প্রকৃত তথ্য ঠান্ডা ঘরে গিয়ে অল বদল হয়ে যায় উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, মাটির ঘর পাকা হবে এই স্বপ্ন দেখতে দেখতেই এখানকার মানুষগুলো একদিন মাটিতে মিশে যায়।