Skip to content
Back to Home

October 29, 2026 at 12:58 AM

মিহি নাইলন জালে আটকে পাখি মৃত্যুর ঘটনায় বন দপ্তর এবং আপেল কুল চাষের ক্ষেত্রেও আগাম নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে বার্তা

মিহি নাইলন জালে আটকে পাখি মৃত্যুর ঘটনা সোশাল মিডিয়ায় প্রকাশ ও বন দপ্তরের সাথে যোগাযোগের পর বন দপ্তরের আধরিকিক ও ‘উত্তরবঙ্গ সংবাদ’ পত্রিকার সাংবাদিক সৌরভ কুমার মিশ্র বিষয়টি দ্রুততার সঙ্গে জনসমক্ষে তুলে ধরে ব্যবস্থা নেওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সমাজসেবী ও শিক্ষক দীপক চট্টোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান যে, আগামী দিনগুলিতে এলাকায় আপেল কুলের চাষ শুরু হবে এবং সেই চাষেও পাখির সুরক্ষায় এই ধরনের মিহি নাইলন জাল ব্যবহারের প্রচলন রয়েছে। তাই পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন যাতে আগাম নিষেধাজ্ঞা জারি করে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেই বিষয়ে তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন।