May 5, 2023 at 1:29 AM
চাঁচল কলম বাগান মাঠে মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিশ্রুতির পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঁচল পৌরসভা গঠনে অস্বীকৃতি এবং স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা
চাঁচল কলম বাগান মাঠে হাকিম বাবু তথা ফিরহাদ হাকিমের গালভরা, লোকঠকানো ও ধাপ্পাবাজির ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে দীপক চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন । ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার পর ভোট মিটলে তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ চাঁচল পৌরসভা গঠনের দাবি জানালে মমতা বন্দ্যোপাধ্যায় তা সরাসরি অস্বীকার করে জানান যে সরকারের কাছে এই মুহূর্তে টাকা নেই। অতিরিক্ত পদলেহনের ফল হাতেনাতে পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে পদত্যাগ করার দম অবশ্য সকলের থাকে না।