Skip to content
Back to Home

September 9, 2024 at 9:58 PM

চাঁচলে বিদ্যুৎ পরিবাহী তারের জেরে গাছ ছাঁটার নামে নির্বিচারে গাছের মাথা কেটে ফেলার অপচেষ্টা এবং চাঁচল সি সি সি-র স্টেশন ম্যানেজারের নিকট কড়া প্রতিবাদের স্মারকলিপি

চাঁচল সি সি সি-র স্টেশন ম্যানেজারকে উদ্দেশ্য করে দীপক চট্টোপাধ্যায় জানান যে পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ না থাকার দিনে চাঁচল শহরে বৈদ্যুতিক তারের ওপর ডালপালা ছাঁটার কাজের নামে PWD-র জায়গায় থাকা দীর্ঘদিনের গাছের ডাল না ঝুরে নির্বিচারে গাছের মাথা কেটে ফেলা হচ্ছে। ব্যক্তিগত স্বার্থে বা সামান্য পারিতোষিকের লোভে লেবারদের দ্বারা এই বেআইনি কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন যে সামান্য টাকার লোভে বা ব্যক্তিগত চাপে গাছ ধ্বংস করা অপরাধ। তাই ভবিষ্যতে কোনো সরকারি আধিকারিকের উপস্থিতিতে ও গাছ রক্ষার মানসিকতা নিয়ে যেন এই কাজ করা হয়, সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।