Skip to content
Back to Home

January 10, 2025 at 2:42 AM

মালদার রতুয়ায় জাতীয় সংগীত বিকৃত করে পপ স্টাইলে গাওয়ার তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ

মালদা জেলার রতুয়ায় 'নর্থ মালদা শিক্ষা নিকেতন' নামক এক সংস্থার পরিচালিত অনুষ্ঠানে দেশের জাতীয় সংগীতকে অত্যন্ত বিকৃতভাবে পপ স্টাইলে পরিবেশন করার তীব্র প্রতিবাদ জানিয়ে দীপক চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় সংগীতের নির্দিষ্ট সুর ও ছন্দ বজায় না রেখে চটুলভাবে তা গাওয়া এবং এর অবমাননাকে রাষ্ট্রদ্রোহিতার নামান্তর বলে উল্লেখ করে তিনি এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং উপযুক্ত শাস্তির দাবি জানান।