April 3, 2023 at 8:57 PM
চাঁচল স্ট্যাণ্ডের জুতো সেলাই করা রবি রবিদাসের মেধাবী পুত্র শুভংকর রবিদাসকে চাঁচল বিবেকানন্দ শিশু মন্দিরে প্রথম শ্রেণীতে ভর্তির মাধ্যমে শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্যোগ
চাঁচল স্ট্যাণ্ডে জুতো সেলাই করা রবি রবিদাসের ছেলে শুভংকর রবিদাসের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও সুন্দর হাতের লেখা থাকা সত্ত্বেও অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় দীপক চট্টোপাধ্যায় তাঁর মাকে সঙ্গে নিয়ে শুভংকরকে চাঁচল বিবেকানন্দ শিশু মন্দিরে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেওয়ার কথা জানান। পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা শিক্ষার আলো পেলে দেশের মঙ্গল হবে উল্লেখ করে তিনি শুভংকরকে অনেক শুভেচ্ছা জানান এবং বিনামূল্যে পরিসেবা প্রদানের জন্য বিদ্যাভারতী পরিচালিত চাঁচল বিবেকানন্দ শিশু মন্দিরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।