Skip to content
Back to Home

May 28, 2021 at 4:10 AM

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে এক্স-রে ও ন্যূনতম চিকিৎসার দাবি।

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স-রে পরিষেবা ছাড়াই গত ১৭ই মে কোভিড ওয়ার্ড চালু হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। শুধুমাত্র অক্সিজেন দেওয়া নয়, বরং কোভিডের তীব্রতা বোঝার জন্য এক্স-রে, সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা (সিআরপি, ডি-ডিমার) এবং সেন্ট্রাল অক্সিজেন লাইনের মতো ন্যূনতম চিকিৎসা পরিকাঠামো দ্রুত চালুর জোরালো দাবি জানান তিনি। এছাড়া অন্যান্য বিভাগের পরিষেবা স্বাভাবিক রাখা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতাল সুপারকে স্বাস্থ্য দপ্তরের কাছে লাগাতার সুপারিশ করার আহ্বান জানান তিনি।

Media attachment