May 29, 2021 at 9:32 AM
টিকাকরণে স্বজনপোষণ ও দুর্নীতির প্রতিবাদ
সিদ্ধেশ্বরী বিদ্যালয়ে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণে সাধারণ মানুষকে বঞ্চিত করে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির আশ্রয় নেওয়ার তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়. প্রকৃত প্রাপকরা যখন হয়রানির শিকার হচ্ছেন, তখন প্রভাবশালীরা তাঁদের পরিবারের সদস্য, রাঁধুনি বা ড্রাইভারদের অনৈতিকভাবে টিকা পাইয়ে দিচ্ছেন উল্লেখ করে তিনি অবিলম্বে এই পক্ষপাতদুষ্ট ব্যবস্থা বন্ধ করার জোরালো দাবি জানান. সবার বাঁচার অধিকার নিশ্চিত করতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ (First come first serve) ভিত্তিতে স্বচ্ছতার সাথে টিকা প্রদানের আহ্বান জানান তিনি
