Skip to content
Back to Home

January 10, 2021 at 5:11 AM

জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় কুমার শিবপদ গ্রন্থাগারের সীমানা প্রাচীর পুনঃনির্মাণ এবং ঐতিহ্যের জয়।

"জনতা জনকন ই শেষ কথা বলে"— এই কথা সত্য প্রমাণ করে প্রশাসনের অনুমতি নিয়ে জনগণের উদ্যোগেই পুনরায় নির্মিত হয় কুমার শিবপদ গ্রন্থাগারের মাঠের পশ্চিম প্রান্তের সীমানা প্রাচীর। সমস্ত চাঁচলবাসী একত্রিত হয়ে ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারের মর্যাদা রক্ষা করায় সন্তোষ প্রকাশ করে দীপক চট্টোপাধ্যায় বলেন যে, এই মাঠের সবুজ ঘাস আবার সকলের বিচরণ ক্ষেত্র হয়ে উঠুক এবং পাঠাগারে পাঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনাগোনা শুরু হোক। সমস্ত অশুভ চক্রান্তকে পরাভূত করে গ্রন্থাগারটি তার পূর্বের স্বমহিমায় বিরাজ করুক এই প্রার্থনা জানিয়ে তিনি চাঁচলের ঐতিহ্যপ্রেমী আমজনতা ও প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আগের ও বর্তমানের ছবি শেয়ার করেন।

Media attachment