Skip to content
Back to Home

November 6, 2021 at 2:00 PM

অতিরিক্ত ও ভুল বিদ্যুৎ বিলের হয়রানি এবং ইলেকট্রিক অফিসের বিশৃঙ্খলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

স্বাভাবিক চার-পাঁচ হাজার টাকার পরিবর্তে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২১ ত্রৈমাসিকের জন্য ৩৬,৩০৬ টাকার অস্বাভাবিক অতিরিক্ত বিদ্যুৎ বিল হাতে আসায় এবং ইলেকট্রিক অফিসের চরম অসতর্কতা ও গাফিলতির কারণে হয়রানির শিকার হয়ে তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। ভুল মিটার রিডিংয়ের সংশোধনের জন্য ও অফিসে ফর্ম ফিলআপ করে অভিযোগ জানানোর পরেও (দাবিকেট নং- ৪৪৩৪৯১৯৩), বিল সংশোধন না করে উল্টো লাইন ডিসকানেকশনের নোটিশ পাঠানোর মতো অরাজকতা ও বিশৃঙ্খলার কথা তিনি সবিস্তারে তুলে ধরেন।