Skip to content
Back to Home

December 25, 2023 at 11:04 PM

উত্তর মালদার চাঁচলে সমস্ত ফুটপাত দখল ও পরিকল্পনাহীন ডিভাইডারের কারণে পথ দুর্ঘটনার তীব্র প্রতিবাদ

উত্তর মালদার চাঁচলে ব্যাংক, পোস্ট অফিস, শপিং মল, হোটেল ও বাজার— সর্বত্র ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছে এবং এর ফলে চোট পাওয়ার পাশাপাশি অকাল মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়. পুলিশ প্রশাসনের অক্ষমতার সমালোচনা করে তিনি জানান যে, শুধু গাড়ির চালককে ভিক্টিম না করে চাঁচল বাজার, বাসস্ট্যান্ড ও কলেজ রোডসহ সমস্ত রাস্তা অবিলম্বে দখলমুক্ত করতে হবে. ফুটপাত পরিষ্কার না করে উল্টে রাস্তায় পরিকল্পনাহীনভাবে ডিভাইডার বসানো এবং অনেকের নিজেদের সুবিধামতো রানিং ডিভাইডার সেট করে রাখার প্রবণতা পথ দুর্ঘটনার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ তুলে তিনি অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান