Skip to content
Back to Home

September 9, 2024 at 9:57 PM

চাঁচল স্টেডিয়ামের বিপরীতে জল নিষ্কাশন ব্যবস্থা যুক্ত ছোট ব্রিজ নির্মাণের কচ্ছপ গতি এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তা বন্ধ করে ঢালাইয়ের কাজের জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তির তীব্র প্রতিবাদ।

উত্তর মালদার চাঁচল স্টেডিয়ামের বিপরীতে পুস্প সিনেমা হলের পাশে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাধ্যমে জল নিষ্কাশন ব্যবস্থা যুক্ত একটি ছোট ব্রিজ নির্মাণের কাজ গত কয়েক মাস ধরে কচ্ছপ গতিতে চলায় দীপক চট্টোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন. রাস্তার তুলনায় যানবাহনের পরিমাণ বেশি থাকা এবং রবিবারের বদলে সপ্তাহের প্রথম কর্মদিবসে সোমবার রাস্তার দুই ধার বন্ধ করে ঢালাইয়ের কাজ করায় টোটো, অটো, রিকশা সহ কোনো যান চলাচল করতে না পেরে সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন. ঠান্ডা ঘরে বসে থাকা বড় বড় অফিসারদের এই ধরণের কাজের কারণে মানুষের এই দুর্ভোগ বা দুর্দশা কখনো অনুভবে আসে না বলেও তিনি কড়া সমালোচনা করেন