Skip to content
Back to Home

April 25, 2022 at 10:33 PM

চাঁচল রাজ ঠাকুর বাড়ির প্রবেশপথে আইনজীবীদের অবৈধ সেরেস্তা নির্মাণের তীব্র প্রতিবাদ ও তা প্রতিরোধের বিনীত আবেদন

চাঁচল রাজ ঠাকুর বাড়ি যাওয়ার পথে মুষ্টিমেয় কিছু প্রবীণ ও নবীন আইনজীবীর ব্যক্তিগত উদ্যোগে কাঠের ফ্রেম ও টিন দিয়ে অবৈধ সেরেস্তা নির্মাণের কাজের তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়। আইনের মানুষরা বেআইনি কাজ করলে তা সমাজের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উল্লেখ করে তিনি বলেন যে, রাজ ঠাকুর বাড়ির ঐতিহাসিক প্রবেশপথকে সংকীর্ণ করার এবং রথযাত্রা, নন্দোৎসব ও দোলযাত্রার মতো পবিত্র অনুষ্ঠান ও গরিব মানুষের মেলার পরিবেশ নষ্ট করার কোনো অধিকার কারও নেই। বার অ্যাসোসিয়েশন থাকা সত্ত্বেও বা নিজস্ব জায়গায় সেরেস্তা না বানিয়ে ঠাকুর বাড়ির ঐতিহ্য ও সৌন্দর্য ক্ষুণ্ন করার এই প্রচেষ্টার বিরুদ্ধে চাঁচলের সচেতন নাগরিক, রাজ ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত আধিকরিক এবং চাঁচল মহকুমা আদালতের সাব জাজ মহাশয়কে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে জোরালো প্রতিরোধ গড়ার বিনীত আবেদন জানান তিনি।