Skip to content
Back to Home

January 20, 2025 at 2:35 AM

কাশীপুর গ্রামের রাজ্য সড়কের বেহাল দশা ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ

মালদা জেলার চাঁচল মহকুমার চাঁচল এক নং ব্লকের অন্তর্গত চাঁচল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কাশীপুর গ্রামের রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে দীপক চট্টোপাধ্যায় উল্লেখ করেন যে পাহাড়পুরের পশ্চিমে বাইপাস রাস্তার বাঁ দিকে এই সড়কটি নেমে গেছে। চাঁচল পঞ্চায়েতের এই সড়কটি মালতীপুর, গৌরহন্দ ও খেমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের সঙ্গে সংযুক্ত এবং এই রাস্তা ধরেই বোওলিয়া, সোনারাই, জিতারপুর হয়ে সামসী ও মালাহার রেলওয়ে স্টেশন যাওয়া যায়। দীর্ঘ কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা থাকায় এবং রাস্তাময় শুধু ছোট-বড় পাথর, ইটের টুকরো, খানাখন্দ ও গর্তে ভরা থাকায় বর্ষাকালে রাস্তাটি ভয়ংকর আকার ধারণ করে। গর্ত ও রাস্তার ফারাক বুঝতে না পেরে বহু পথ দুর্ঘটনা ঘটার পাশাপাশি এলাকার গর্ভবতী মা-বোন ও মূমুর্ষু রোগীদের চিকিৎসার জন্য চরম ভোগান্তি পোহাতে হয়। এত নেতা, মন্ত্রী ও অফিসার এই পথে অহরহ যাতায়াত করলেও রাস্তার হাল অপরিবর্তনশীল থাকায় সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা তীব্র সমস্যায় পড়ে এবং অনেক ছাত্রছাত্রী শুধু এই রাস্তার কারণেই স্কুলছুট হয়ে যায়। মাননীয় মহকুমা শাসকসহ সমস্ত প্রশাসনিক আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই বেহাল দশা অনুধাবন করে অত্যন্ত দ্রুততার সঙ্গে রাস্তার কাজ শুরু করার বিনীত নিবেদন জানানো হয়েছে।