June 30, 2024 at 10:34 PM
উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশিসভার নামে এক মহিলার ওপর মধ্যযুগীয় বর্বরতা ও নির্মম শারীরিক নির্যাতনের তীব্র প্রতিবাদ।
কোচবিহারের মাথাভাঙ্গার পর এবার উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর পঞ্চায়েতের দীঘলগাও গ্রামে সালিশিসভার নামে এক মহিলার ওপর তালিবানি কায়দায় প্রকাশ্যে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেত্রাঘাত ও নির্মম শারীরিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়. একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে শাসকদলের লোকজনের হাতে রাজ্যের মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি জানান যে এই ঘটনার মূল অভিযুক্ত চোপড়ার এক তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ তাজমুল ওরফে জেসিবি ও তার সাগরেদেরা. উৎসুক জনতা নীরব দর্শক হয়ে এই বর্বরতা উপভোগ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন যে বাংলার মেয়েরা আজ কোথায় নিরাপদ?