October 30, 2025 at 12:13 AM
চাঁচল সুইমিং পুল ঘাটে নোংরা জল ও আবর্জনার মধ্যে বাধ্য হয়ে ছট পুজো করার ছবি এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ
চাঁচল পঞ্চায়েতের অধীনস্থ চাঁচল সুইমিং পুল ঘাটে নোংরা জল ও আবর্জনার মধ্যেই বাধ্য হয়ে ভক্ত ও শ্রদ্ধালুরা ছট পুজো সম্পন্ন করছেন বলে জানান দীপক চট্টোপাধ্যায়। যাদের নজর দেওয়ার কথা সেই প্রশাসন সম্পূর্ণ উদাসীন ও দায়সারাভাবে কাজ করায় সাধারণ মানুষকে এর ফল ভোগ করতে হচ্ছে উল্লেখ করে তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন যে এসব দেখে তাঁদের খুব খারাপ লাগে।