Skip to content
Back to Home

August 1, 2024 at 10:14 PM

স্বাধীনতা দিবসের আগে চাঁচল স্ট্যান্ডের নেতাজি মোড়ে দীর্ঘ আট মাস ধরে নেতাজি মূর্তি না থাকার তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে তা পুনঃস্থাপনের জোরালো দাবি।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে পহেলা আগস্টে চাঁচল স্ট্যান্ডের নেতাজি মোড়ে দীর্ঘ আট মাস ধরে নেতাজি মূর্তি না থাকার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের কথা বলে মার্বেল আবক্ষ মূর্তিটি সরিয়ে ফেলা হলেও দীর্ঘ আট মাসে তা না বসানোয় ২৩শে জানুয়ারি মানুষ শ্রদ্ধা জানাতে পারেনি উল্লেখ করে তিনি একে চরম লজ্জার বলে অভিহিত করেন। প্রতিদিন মন্ত্রী-আমলা ও সরকারি আধিকারিকরা যাতায়াত করলেও কারো টনক নড়েনি বলে ক্ষোভ প্রকাশ করে তিনি ১৫ই আগস্টের মধ্যে নেতাজির মূর্তি স্বস্থানে না বসালে চাঁচলের মানুষকে নিয়ে গণআন্দোলনে নামার হুশিয়ারি দেন এবং নতুন মূর্তি সম্ভব না হলে আগের মার্বেল আবক্ষ মূর্তিটিই অবিলম্বে বসানোর জোরালো দাবি জানান।