Skip to content
Back to Home

June 24, 2021 at 2:27 PM

দীপক চট্টোপাধ্যায়ের প্রতিবাদের জেরে গালিমপুরে নদী ভাঙন ও বাঁধ পরিদর্শনে প্রশাসন

চাঁচল সংলগ্ন মোতিহারপুর গ্রাম পঞ্চায়েতের গালিমপুর গ্রামের নদী ভাঙন ও বাঁধ মেরামতের দাবিতে দীপক চট্টোপাধ্যায় পূর্বে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়ে স্থানীয় মানুষের ক্ষোভ, আতঙ্ক ও সমস্যার কথা জোরালোভাবে তুলে ধরেন। তাঁর সেই প্রতিবাদের পরেই নড়েচড়ে বসে প্রশাসন; মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক, জেলা সেচদপ্তরের আধিকারিক ও স্থানীয় বিধায়ক স্বয়ং গালিমপুর গ্রামে গিয়ে বাঁধ পরিদর্শন করেন। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ নেওয়ায় খুব শীঘ্রই এই এলাকার বাঁধ সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।