Skip to content
Back to Home

September 3, 2023 at 12:01 AM

মালতিপুর বাস স্ট্যাণ্ডের চার মাথা মোড়ের পশ্চিম দিকে অনুপণগরগামী ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশার প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে প্রশাসনের উদাসীনতা ও 'আসি যাই মাইনে খাই' মানসিকতার তীব্র সমালোচনা করে দীপক চট্টোপাধ্যায় চাঁচল সংলগ্ন মালতিপুর বাস স্ট্যাণ্ডের চার মাথা মোড়ের পশ্চিম দিকে অনুপণগরগামী রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরেন. ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কানেক্টর এই ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তায় প্রায়ই ছোটো-খাটো দুর্ঘটনা ঘটার কথা উল্লেখ করে তিনি জানান যে বহু স্কুলছাত্রছাত্রীর যাতায়াতের এই রাস্তাটি দ্রুত স্বাভাবিক ও মেরামত করার জন্য তিনি প্রশাসনের কাছে জোরালো আবেদন জানান