Skip to content
Back to Home

January 13, 2025 at 2:38 AM

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্ম জয়ন্তী যথাযথ মর্যাদায় পালন, কলিগ্রামে বর্ণাঢ্য প্রভাত ফেরী, শীতবস্ত্র ও কম্বল বিতরণ এবং রক্তদান শিবিরের আয়োজন

আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্ম জয়ন্তী যথাযথ মর্যাদায় পালন করেছে চাঁচল সংলগ্ন কলিগ্রামের “স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উদ্‌যাপন সমিতি”। সকালে প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হওয়ার পর একে একে উদ্বোধনী সংগীত, স্বামিজীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান, দুঃস্থদের শীতবস্ত্র ও কম্বল বিতরণ, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিগত চার দশক ধরে স্বামিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সমিতি সেবা কাজ করে আসছে উল্লেখ করে দীপক চট্টোপাধ্যায় জানান যে সুভাষ কৃষ্ণ গোস্বামী, মোহিত লাল গোস্বামী সহ এলাকার বহু সমাজসেবী মানুষ উপস্থিত ছিলেন এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।