Skip to content
Back to Home

February 15, 2022 at 10:50 PM

সামসী রেল স্টেশনের ছোট প্ল্যাটফর্মের কারণে যাত্রীদের সমস্যা

উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের গত ১১.০২.২২ তারিখে সামসী স্টেশন পরিদর্শন এবং অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতির বিষয়ে আলোকপাত করেন দীপক চট্টোপাধ্যায়. সামসী রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছোট থাকায় যাত্রীদের যে নিত্যান্তই অসুবিধা ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা তুলে ধরে তিনি সামসী রেল স্টেশনের আধুনিকীকরণের জোরালো দাবি জানান. এছাড়া রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও সামসী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও সামসী ফ্লাইওভার নির্মাণ, কাটিহার প্যাসেঞ্জার চালু, উত্তরবঙ্গ ও কামরূপ এক্সপ্রেসের স্টপেজ ফের বহাল করা এবং দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির মতো বিভিন্ন দাবি সংবলিত স্মারককলিপি রেলকর্তার হাতে তুলে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমের খবরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়.