Skip to content
Back to Home

December 30, 2021 at 11:00 PM

রাফি রবিদাসকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে চাঁচল থানায় ডেপুটেশন ও বিক্ষোভ।

মালদা জেলার মালতীপুর বিধানসভার অন্তর্গত সুতী গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী রাফি রবিদাসকে কালিপূজার দিন (০৪/১১/২১) ধর্ষণ ও হত্যার পর পুকুর থেকে বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও দোষীরা ধরা না পড়ায় তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়. সঠিক তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিদাস সম্প্রদায়, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি এবং নিখিল ভারত রবিদাসিয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকে চাঁচল থানায় স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালনের বিষয়টি তিনি তুলে ধরেন।