Skip to content
Back to Home

August 6, 2025 at 12:52 AM

চাঁচল বাসস্ট্যান্ডে "কিশোর কুমার ফ্যানস ক্লাব চাঁচল"-এর উদ্যোগে অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠান ও দীপক চট্টোপাধ্যায়ের পরিচালনা

গত ৪ঠা আগস্ট "কিশোর কুমার ফ্যানস ক্লাব চাঁচল"-এর উদ্যোগে চাঁচল বাসস্ট্যান্ডে অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। বৃষ্টিস্নাত সন্ধ্যায় চাঁচল শহরে এই প্রথম কিশোর কুমারের জন্মদিবস উদযাপিত হলো, যেখানে মহকুমা ট্রাফিক সার্জেন্ট শ্রী সুব্রত বসাক কিশোর কুমারের নামাঙ্কিত কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত সকলে পুষ্পস্তবক দিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান এবং শ্রোতাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। কিশোর কুমারের জীবনের ওপর আলোকপাত করে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপক চট্টোপাধ্যায়। এছাড়া চাঁচলের বহু গুণী গায়ক—প্রদীপ রায়, সঞ্জীব গাঙ্গুলী, তন্ময় সরকার, বুলু কাজি, শ্যামল তালুকদার, সমীর তালুকদার ও স্বয়ং দীপক চট্টোপাধ্যায়সহ অনেকেই কিশোর কুমারের বিভিন্ন কালজয়ী গান পরিবেশন করেন এবং রাত এগারোটা নাগাদ একটি সমবেত গীতের মাধ্যমে এই অনবদ্য অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।