June 15, 2025 at 1:15 AM
বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্র ঠাকুরের পৈতৃক ভিটে কাচারীবাড়িতে তান্ডব, হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা এবং বাঙালিয়ানা ও সংস্কৃতির অবমাননার প্রতিবাদে দীপক চট্টোপাধ্যায়ের জোরালো বক্তব্য
বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাচারীবাড়িতে উন্মত্ত জনতার হামলা, ভাঙচুর ও তান্ডব চালানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। শুধু বাংলা ভাষায় কথা বললেই কেউ বাঙালি হয়ে যায় না উল্লেখ করে তিনি জানান যে, যারা মন্দির ভাঙে, তুলসী মঞ্চ গুঁড়িয়ে দেয়, কণ্ঠীর মালা দেখে হত্যা করে এবং বাংলার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত হানে তারা আসলে বাংলা সংস্কৃতির শত্রু। বাঙালিয়ানা মানে শুধুমাত্র ভাষা নয় বরং রবীন্দ্রনাথের চেতনা, বিবেকানন্দের স্বাভিমান, দুর্গাপুজোর ঐতিহ্য এবং মানসিকতা বলে মন্তব্য করে তিনি এই জঘন্য ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বাঙালিয়ানা বজায় রাখার জোরালো বার্তা দেন।