June 9, 2025 at 1:02 AM
স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ (কার্তিক মহারাজ)-এর বিরুদ্ধে চরিত্র হনন ও কুৎসা রটানোর চক্রান্তের তীব্র নিন্দা এবং এর প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান
বিভিন্ন সামাজিক ও সংবাদ মাধ্যমে শ্রদ্ধেয় স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ (কার্তিক মহারাজ)-এর বিরুদ্ধে ঘৃণ্য, মিথ্যা ও নোংরা কুৎসা ছড়ানোর তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। এটিকে নিছক অপপ্রচার নয় বরং বাংলার হিন্দু সমাজকে সঙ্ঘবদ্ধ করার বলিষ্ঠ কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি জানান যে, নিপীড়িত হিন্দু সমাজকে জাগিয়ে তোলা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অনুপ্রাণিত করার কারণেই স্বার্থান্বেষী চক্র এই চরিত্র হননের খেলা শুরু করেছে। এই চক্রান্ত শুধু কার্তিক মহারাজের নয় বরং গোটা সন্ন্যাসী সমাজ, হিন্দু সমাজ ও স্বাভিমানকে কলঙ্কিত করার অপচেষ্টা উল্লেখ করে তিনি সমস্ত হিন্দু সংগঠন, সাধু-সন্ন্যাসী সমাজ ও সর্বস্তরের জনসমাজকে এই অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সত্য প্রতিষ্ঠার আহ্বান জানান।