October 7, 2025 at 12:16 AM
সাংসদ খগেন মুর্মুর নিগৃহীত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার
জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় সেবাকাজ করতে গিয়ে শাসক দলের হাতে উত্তর মালদা লোকসভার জনজাতি সম্প্রদায়ের দুবারের সাংসদ শ্রী খগেন মুর্মুর নিগৃহীত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে তিনি সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সাধারণ মানুষ সবকিছু দেখছে বলে উল্লেখ করেন।