December 5, 2022 at 9:46 PM
মায়াপুর ধামে পাঁচ হাজারের অধিক সনাতনীর কণ্ঠে গীতাপাঠ ও শ্রীমদ্ভগবদ্গীতাকে জাতীয় গ্রন্থ ঘোষণার জোরালো দাবি।
মায়াপুর ধামে পাঁচ হাজারের অধিক সনাতনী হিন্দুর সমবেত কণ্ঠে গীতাপাঠে মুখরিত ঐতিহাসিক এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে কিছু মূল্যবান মুহূর্ত শেয়ার করেন দীপক চট্টোপাধ্যায়। ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ দেশের বিভিন্ন মঠ, মিশন ও আশ্রমের সাধু-সন্তদের উপস্থিতিতে বাংলার মাটি থেকে শ্রীমদ্ভগবদ্গীতাকে ভারতের 'জাতীয় গ্রন্থ' ঘোষণা করার যে সম্মিলিত আওয়াজ উঠেছে, মহামহিম রাষ্ট্রপতির কাছে সেই বার্তা প্রেরণ করা হয় বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি, এই অনুষ্ঠানে বহু নতুন বন্ধু ও পুরোনো কর্মীদের সাথে পরিচিত হওয়ার ও দেখা করার সৌভাগ্য হয় তাঁর।