September 21, 2023 at 11:53 PM
চাঁচল রানী দাক্ষায়নী বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তার বেহাল দশা ও ছোটোখাটো দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের উদাসীনতার তীব্র সমালোচনা
মালদা জেলার চাঁচল মহকুমার প্রাণকেন্দ্রের রাস্তাঘাটের নাজেহাল দশা এবং চাঁচল রানী দাক্ষায়নী বালিকা বিদ্যালয়ের সম্মুখস্থ রাস্তায় ছাত্রছাত্রীদের যাতায়াতের সময় নিত্যদিনের ভয়ংকর অবস্থার তীব্র সমালোচনা করেন দীপক চট্টোপাধ্যায়। মহকুমা শাসকসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নিয়মিত যাতায়াত সত্ত্বেও রাস্তার বিশাল বিশাল গর্ত ও বেহাল দশা তাদের চোখে না পড়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন যে কেবল ফিতা কাটা বা অনুষ্ঠান মঞ্চের শোভা বর্ধন করলেই বড় অফিসার হওয়া যায় না। ফুটপাত বেদখল থাকায় পথচারীদের রাস্তায় নামতে বাধ্য হওয়া, যাত্রীভর্তি টোটো-অটো উলটে যাওয়া এবং সাধারণ মানুষের হাত-পা ভাঙার মতো প্রতিনিয়ত ঘটে চলা দুর্ঘটনার প্রতিকারে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে তিনি জোরালো ক্ষোভ প্রকাশ করেন।