Skip to content
Back to Home

September 7, 2024 at 10:01 PM

আর জি কর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে উত্তর মালদার চাঁচল শহরের ছাত্রছাত্রীদের তীব্র দাবদাহ উপেক্ষা করে রাজপথে নেমে আন্দোলন

চাঁচল শহরের ছাত্রছাত্রীরা কাঠফাটা দুপুরের তীব্র দাবদাহ উপেক্ষা করে আর জি কর ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করে. সারা দেশজুড়ে সম্মিলিত ছাত্র সমাজের এই প্রতিবাদ ও আন্দোলনকে কেউ প্রতিহত করতে পারবে না উল্লেখ করে দীপক চট্টোপাধ্যায় জানান যে নির্যাতিতার খুনীরা অবশ্যই শাস্তি পাবে এবং এই জয় সময়ের অপেক্ষা মাত্র