October 27, 2026 at 12:55 AM
চাঁচল সংলগ্ন কনুয়া বাজার থেকে ইলাম যাওয়ার পথে পুকুরের উপর জালের ফাঁদে অসংখ্য পাখি মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও বন দপ্তরের কঠোর পদক্ষেপের দাবি
উত্তর মালদার চাঁচল সংলগ্ন কনুয়া বাজার থেকে ইলাম যাওয়ার পথে ইট ভাটার কাছে একটি পুকুরের ওপর মিহি নাইলনের জাল বিছিয়ে রাখার ফলে বহু মৃত পাখি জালে আটকে থাকার মর্মান্তিক দৃশ্য প্রকাশ্যে এসেছে। খাবার সংগ্রহ করতে গিয়ে অসহায়ভাবে এই মৃত্যু ফাঁদে আটকে বিভিন্ন প্রজাতির পাখি অকালে প্রাণ হারাচ্ছে। শুধুমাত্র মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য পরিবেশ ও পারিপার্শ্বিক নষ্ট হচ্ছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন বিঘ্নিত হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সমাজসেবী ও শিক্ষক দীপক চট্টোপাধ্যায়। ইকো সিস্টেম এভাবে ধ্বংস করা যায় না এবং বাঁচার অধিকার সবার রয়েছে উল্লেখ করে তিনি চাঁচলের মাননীয় মহকুমা শাসক ও বন দপ্তরের অধিকারীকে এই বিষয়ে দ্রুত নজর দিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন