Skip to content
Back to Home

December 7, 2024 at 9:32 PM

রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর মাটি ভরাট ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ এবং তা বন্ধ করার জোরালো দাবি।

রাতের অন্ধকারে বেআইনিভাবে পুকুর মাটি ভরাট করার জঘন্য প্রক্রিয়া এবং এই বিষয়ে প্রশাসনের রহস্যজনক উদাসীনতার তীব্র নিন্দা জানান দীপক চট্টোপাধ্যায়। জল ও জলাশয় সংরক্ষণ এবং পরিবেশ ও পর্যবরণ রক্ষা করা যে একটি সামাজিক দায়িত্ব ও কর্তব্য, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন যে এই অন্যায় বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্ম ও প্রকৃতি কাউকেই ক্ষমা করবে না। অবিলম্বে এই বেআইনি কর্মকাণ্ড কঠোর হাতে বন্ধ করার এবং পুকুর ভরাট রুখে জলাশয় রক্ষার দাবি জানান তিনি।