June 7, 2025 at 1:20 AM
চাঁচলে ছত্রপতি শিবাজী মহারাজের আবক্ষ মূর্তি উন্মোচন ও ১৬৭৪ সালের ঐতিহাসিক রাজ্যাভিষেকের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন
উত্তর মালদার চাঁচলে ছত্রপতি শিবাজী মহারাজের আবক্ষ মূর্তি উন্মোচন করার কথা জানিয়ে দীপক চট্টোপাধ্যায় উল্লেখ করেন যে, ১৬৭৪ সালের এই দিনেই মহারাষ্ট্রের রায়গড়ে বৈদিক মতে তাঁর রাজ্যাভিষেক হয়েছিল। শিবাজী মহারাজের প্রধান অনুপ্রেরণা ছিলেন তাঁর মাতৃদেবী পূজ্য জিজাবাঈ এবং তাঁরই অনুপ্রেরণায় এই রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছিল বলে তিনি জানান। আজকের দিনে চাঁচলের স্থানীয় মাতৃশক্তিরাই প্রদীপ প্রজ্বলন, শঙ্খনাদ, উলুধ্বনি ও জয়ধ্বনির মাধ্যমে ছত্রপতি শিবাজী মহারাজের এই মূর্তি উন্মোচন করেন।