December 2, 2023 at 11:13 PM
চাঁচল পুলিশ প্রশাসনের রাস্তা থেকে নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশকে সাধুবাদ এবং দীর্ঘমেয়াদী দখলদারির বিরুদ্ধে প্রশাসনের দ্বৈত নীতির তীব্র সমালোচনা
চাঁচল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তা দখল করে ইট, বালু বা স্টোন চিপসের মতো নির্মাণ সামগ্রী না রাখার মাইক প্রচার এবং ১লা ডিসেম্বরের মধ্যে তা সরানোর নির্দেশকে পথ দুর্ঘটনা রোধের স্বার্থে সাধুবাদ জানান দীপক চট্টোপাধ্যায়. তবে স্বল্পমেয়াদী নির্মাণ সামগ্রীর পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে দীর্ঘমেয়াদী ব্যবসা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের নীরবতা ও এই দ্বৈত নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন যে এক নম্বর চিত্রের মতো দুই নম্বর চিত্রটিও দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী. শুধুমাত্র নির্মাণ সামগ্রীর ওপর ফোকাস না করে এলাকার রাস্তাঘাট সার্বিকভাবে দখলমুক্ত করার জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান