Skip to content
Back to Home

March 24, 2025 at 2:06 AM

চাঁচলে সাংবাদিক অভিষেক সাহার ওপর হামলার তীব্র নিন্দা, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ এবং সহকর্মীদের নীরবতার সমালোচনা

নিজেদের অপরাধ ঢাকতে বিভিন্ন সময় বড় বড় ব্যক্তিত্ব, নেতা ও সংবাদমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টার সমালোচনা করে দীপক চট্টোপাধ্যায় জানান যে সাময়িক গায়ের জোর দেখিয়ে পার পাওয়া গেলেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর শারীরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। অর্ণব গোস্বামী, সন্তু পান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের হেনস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আজ চাঁচলে সাংবাদিক অভিষেক সাহা-র ওপর চড়াও হয়ে গায়ে হাত তোলার ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানান। রাজনৈতিক ক্ষমতা চিরদিন থাকে না এবং পুলিশ প্রশাসনের ভূমিকা কী হয় সেদিকে তাঁরা তাকিয়ে আছেন বলে উল্লেখ করে তিনি কিছু সহকর্মী সাংবাদিকের "ধরি মাছ না ছুঁই পানি" ও নীরব ভূমিকারও কঠোর সমালোচনা করেন। ভীতু মানুষের জন্য এই পেশা নয় এবং সহকর্মীর হেনস্থায় যারা দ্বিধাগ্ৰস্থ তারা এই মহান পেশার কলঙ্ক উল্লেখ করে তিনি এই ঘটনার শেষ দেখতে চাওয়ার কথা ঘোষণা করেন।