Skip to content
Back to Home

December 13, 2023 at 11:11 PM

চাঁচল সংলগ্ন স্বরূপগঞ্জ গ্রামের বাঁধ বরাবর বিহার ঘেঁষা মাহালদার পরিবারে নবান্ন উৎসব উদ্‌যাপন।

হেমন্ত ঋতুর অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার সঙ্গে সঙ্গে গ্রামবাংলায় ঘটা করে পালিত হওয়া নবান্ন উৎসবের আনন্দ ভাগ করে নেন দীপক চট্টোপাধ্যায়। চাঁচল সংলগ্ন স্বরূপগঞ্জ গ্রামের বাঁধ বরাবর বিহার ঘেঁষা মাহালদার পরিবারের প্রায় ষাট-সত্তরটি ঘর চরম দারিদ্র্যের সাথে লড়াই করে বেঁচে থাকলেও মাছ ধরার পাশাপাশি বিভিন্ন পেশার সাথে যুক্ত থেকে এই ঐতিহ্য বজায় রেখেছে। মাটির বাড়িতে সুন্দর আল্পনা, কাকের উদ্দেশ্যে নিবেদন, মুড়ি, ঘুগনি, দই-চিঁড়ে, গুড়, মিষ্টি ও সুস্বাদু তরকারির সাথে নবান্নের এই ভোজে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে কবি জীবনানন্দ দাশের পংক্তি দিয়ে বাংলার এই ঐতিহ্য ও প্রথা চিরজীবী হোক বলে তিনি কামনা করেন।