Skip to content
Back to Home

February 17, 2021 at 4:55 AM

দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ হিন্দু হোস্টেল ও কুমার শিবপদ পাঠাগারে সরস্বতী পুজো পুনরায় চালু

সমস্ত চাঁচলবাসীর আন্তরিক সহযোগিতা ও স্থানীয় যুবকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় বছর ২০২১ সালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রাজ হিন্দু হোস্টেল এবং কুমার শিবপদ পাঠাগারের সরস্বতী পুজো পুনরায় চালু করেন দীপক চট্টোপাধ্যায়। প্রতিষ্ঠানের সঙ্গে চাঁচলের মানুষের গভীর আবেগ জড়িত থাকলেও দুর্ভাগ্যবশত এ বছর রুদ্ধদ্বারের বাইরেই বিদ্যাদেবীর অর্চনা করতে হয়, এবং দীপক চট্টোপাধ্যায় নিজে সয়ং পুজোয় বসে অঞ্জলি ও আচার সম্পন্ন করেন। ছাত্রাবাস ও পাঠাগারকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য তিনি স্থানীয় প্রশাসনের কাছে বিনীত আর্জি জানান, যাতে আগামী দিনে আবাসিক ছাত্রদের কোলাহল মুখরিত পরিবেশে প্রতিষ্ঠানের অন্দরেই মহা সমারোহে দেবীর আরাধনা করা সম্ভব হয়।

Media attachment