Skip to content
Back to Home

November 15, 2021 at 4:30 AM

চাঁচলের 'সোনার বাংলা' রিসোর্টের প্রবেশমূল্য কমানোর অনুরোধ

চাঁচলের নিকটেই কৃষ্ণগঞ্জ গ্রামে রাস্তার ধারে গড়ে ওঠা 'সোনার বাংলা' নামক শিশু উদ্যান কাম রিসোর্টের তিন বছর বয়স থেকে সকলের জন্য ধার্য করা ৩০ টাকা প্রবেশমূল্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। অনেক দরিদ্র ও দুঃস্থ পরিবারের শিশু এবং স্কুল ছাত্রছাত্রীদের পক্ষে এই প্রবেশমূল্য দেওয়া অত্যন্ত কষ্টকর উল্লেখ করে, সমস্ত শিশু ও স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে কতৃপক্ষের কাছে প্রবেশমূল্য যথাসম্ভব কমানোর জন্য তিনি বিনীত অনুরোধ জানান।