Skip to content
Back to Home

October 17, 2026 at 12:54 AM

দুর্গা পুজোর সময় চাঁচলে বামপন্থীদের বুক স্টল খোলার তীব্র প্রতিবাদ

ধর্ম না মানা কমিউনিস্টরা কেন দুর্গা পুজোর সময় নিজেদের মতাদর্শ প্রচারের জন্য বুক স্টল খোলে—এই প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সমাজসেবী ও শিক্ষক দীপক চট্টোপাধ্যায়। চাঁচল বাসস্ট্যান্ডের কাছে নেতাজি স্ট্যাচুর ঠিক পাশেই SFI ও DYFI চাঁচল লোকাল কমিটির উদ্যোগে ‘গণ কণ্ঠ বুক স্টল’ ও ‘মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র’ নাম দিয়ে এই স্টলটি দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, যারা ধর্ম মানে না তারা যখন ধর্মকে আশ্রয় করে বুক স্টল খুলতে যায় এবং দুর্গা পুজোর আবহে নাস্তিকতা ও হিন্দু ধর্মবিরোধী পুস্তক বিক্রি করে, তা প্রকারান্তরে রাষ্ট্রবিরোধী কাজ। তিনি এর তীব্র বিরোধিতা করে অবিলম্বে প্রশাসনকে এই স্টলটি তুলে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।